শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:১০ এএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, ২ ঘণ্টা পর উদ্ধার

ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা নিয়ে ওই নারীকে নামানোর চেষ্টা করছেন। ছবি : সংগৃহীত
ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা নিয়ে ওই নারীকে নামানোর চেষ্টা করছেন। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের মাঝে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এক নারী। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে স্থানীয় মানুষের ভিড় বাড়ে। একপর্যায়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ওই নারী টাওয়ারের চূড়ায় উঠে যান।

ফায়ার সার্ভিস জানায়, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল থেকে খবর পান তারা। এরপর তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে পাঠানো হয়। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলের ভেতর একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন ওই নারী। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X