কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া

মো. আব্দুর রশীদ মিয়া। ছবি : সংগৃহীত
মো. আব্দুর রশীদ মিয়া। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মো. আব্দুর রশীদ মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘চলতি দায়িত্ব’ প্রদান করা হলো।

ওই আদেশে পাঁচটি শর্তের কথা বলা হয়েছে। শর্তগুলো হলো : এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ছয় মাস পর্যন্ত বহাল থাকবে, ছয় মাসের অধিক চলতি দায়িত্ব প্রদানের প্রয়োজন হলে ছয় মাস অতিক্রমের পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন গ্রহণ করতে হবে। এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনোরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচ্চতর পদের পদবি ব্যবহার করবেন এবং তার সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দদ্বয় ব্যবহার করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮/০৪/২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১,০১৭.২১-৯৭ নম্বর প্রজ্ঞাপনের শর্তাবলী প্রযোজ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১১

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১২

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৩

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৪

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৫

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৬

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৭

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৮

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৯

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

২০
X