মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা

ঘুষ গ্রহণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলজিইডি কার্যালয়ে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী জানান, অভিযুক্ত প্রকৌশলীকে মুখোমুখি করে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তার লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনের ভিত্তিতে তারা অভিযানে নেমেছেন বলে জানান দুদকের এ কর্মকর্তা।

গত ৩০ অক্টোবর দৈনিক কালবেলায় এ-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেটি দুদকের নজরে আসার পর হঠাৎ এ ব্যবস্থা নিয়েছে তারা।

দুদক জানিয়েছে, ঘুষ গ্রহণের বিষয়ে এলজিইডি উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দুদক কর্মকর্তা ফেরদৌস রায়হান বলেন, ভিডিওতে যেভাবে ঠিকাদারের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি উঠে এসেছে, সেই ঠিকাদারের সঙ্গেও আমরা কথা বলব। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট দপ্তরে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ঘুষ গ্রহণের ভিডিওটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি শরিফুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের কোর্ট ইন্সপেক্টর হোসেন আলী, এএসআই মাসুদ রানা ও স্থানীয় সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X