কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরির স্বেচ্ছায় অবসরের বয়স-পেনশন নিয়ে যেসব প্রস্তাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বেচ্ছায় সরকারি চাকরির অবসর ২৫ বছরের পরিবর্তে ১৫ বছরেও করার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ছাড়া সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ারও সুপারিশ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সেখানে এসব সুপারিশ করা হয়।

এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে ১৫ বছর চাকরি করার পর সব সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দিতে সুপারিশ করা হলো। এটি কর্মজীবনের পথ পরিবর্তন করতে চাওয়া কর্মকর্তাদের জন্য প্রস্থানের সুযোগ দেবে।

বর্তমানে ২৫ বছর চাকরি করার পর কেউ স্বেচ্ছায় অবসরে গেলে পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা পান। ২৫ বছর চাকরির পর সরকার কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও তাদের পেনশন সুবিধা দেওয়া হয়।

এ ছাড়া সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

প্রতিবেদনে দেশের শাসনকাজ পরিচালনার সুবিধার জন্য ‘রাজধানী মহানগর সরকার গঠনের প্রস্তাব’ করা হয়েছে বলে জানায় প্রেস উইং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১০

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১১

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১২

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৪

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৫

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৬

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৭

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৮

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৯

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

২০
X