কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ধানমন্ডি বত্রিশে আনা হলো গরু

ধানমন্ডি ৩২ এর বাড়ি
ভূরিভোজের জন্য আনা গরু ঘিরে উৎসুক জনতা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ভূরিভোজ করার উদ্যোগ নিয়েছে উৎসুক জনতা। এরই মধ্যে সেখানে একটি গরুও আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি কালচে ধরনের গরু বেঁধে রাখতে দেখা যায়। একটি কাগজে ‘কিলার হাসিনা’ লিখে গরুর গায়ে টেপ দিয়ে আটেকে দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমন্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই গরু দিয়ে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো কিছু থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।

উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X