কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সমস্যা সমাধানে নতুন সংগঠন

বাঁ থেকে এম এ মালেক,  জাহাঙ্গীর আলম মিন্টু, আবু সাঈদ ও হেলাল উদ্দিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাঁ থেকে এম এ মালেক, জাহাঙ্গীর আলম মিন্টু, আবু সাঈদ ও হেলাল উদ্দিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বিগত ১৬ বছরে আওয়ামী সরকারের ‘দুঃশাসনের সময়’ বিদেশে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব প্রবাসী বাংলাদেশে ফেরত এসেছেন অথবা প্রবাসে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে আছেন, তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার-২৪’ নামে একটি সংগঠন গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু।

সভায় যুক্তরাজ্যে বসবাসকারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ মালেককে প্রধান উপদেষ্টা, বিএনপি নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টুকে (বাংলাদেশ) প্রধান সমন্বয়ক, আবু সাঈদকে সভাপতি ও হেলাল উদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে সংগঠনের ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি কবির দেওয়ান; সহসভাপতি নূর মোহাম্মদ মানিক, নাজিমুজ্জামান সোহেল ও মো. সোহাগ মাহমুদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার আহম্মেদ; কোষাধ্যক্ষ আব্দুল হালিম; সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান দেওয়ান ও আবু তাহের ভূইয়া; প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক কাজী মাইনুল ইসলাম মাইনু; প্রচার সম্পাদক দেওয়ান আবু জাফর; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহ পরান মিঠু; দপ্তর সম্পাদক দীন ইসলাম; ধর্মবিষয়ক সম্পাদক শাহিন ভূঁইয়া; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মির্জা মোহাম্মদ হাসানুজ্জামান; সদস্য সোলাইমান, মশিউল আযম রিপন, আবুল খায়ের, ফিরোজ মোল্লা, মিজানুর রহমান লিটন, মো. হাবিব খান, শূভ তালুকদর ও ইউসুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১০

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১১

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১২

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৩

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৪

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৫

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৭

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৮

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৯

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০
X