কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা না হলে জনগণ অধিকার বঞ্চিত হবে’

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অতিথিরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অতিথিরা। ছবি : কালবেলা

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা না হলে জনগণ অধিকার বঞ্চিত হবেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত ‘জনগণের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ ও মানবাধিকার বিষয়ক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ঢাবির সাবেক ভিসি দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। যার কারণে রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙ্গে পড়ে। বর্তমান দেশের অশান্তি বিরাজ করছে একমাত্র নির্বাচিত সরকার না থাকার কারণে। তবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বিগত ২০১৪, ১৮ ও ২৪'র নির্বাচনকে কলঙ্কিত করেছে। দেশের মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র হত্যা হয়েছে। তারা দিনের ভোট রাতে করে জনগণকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সরকারকে মনে রাখতে হবে গণতান্ত্রিক সমাজ মানেই সর্বস্তরে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

এসময় প্রধান আলোচকের বক্তব্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ বলেন, নামান্তর স্বাধীনতা দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। জনগণের অধিকার প্রতিষ্ঠা হলেই স্বাধীনতা পূর্ণতা পায়।

সভায় উপস্থিত ছিলেন, এশিয়া মানবাধিকার সংস্থার উপদেষ্টা ও ঢাকা গ্রীণ ওয়াচ এর সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, মহাসচিব নজরুল ইসলাম বাবলু, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ, লেখক, কলামিস্ট কালাম ফয়েজী, মুক্তিযুদ্ধ প্রজন্মের মোজাম্মেল হোসেন শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য চাই সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ইমান সিদ্দিকী, রাসেল কবির, মোরশেদ আলম, মোঃ মামুনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X