কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মিডিয়া সেন্সরশিপ নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবর, প্রেস উইংয়ের খণ্ডন

সিএ প্রেস উইং। ছবি : সংগৃহীত
সিএ প্রেস উইং। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে সিএ প্রেস উইং ফ্যাক্টসে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম তাদের বিভ্রান্তিকর তথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবারও তারা অন্তর্বর্তী সরকার সম্পর্কে এমন জঘন্য দাবি করছে, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই।’

ভারতীয় গণমাধ্যমে এবার দাবি করা হচ্ছে যে দরিদ্রদের জন্য যোদ্ধা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস সেন্সরশিপের এক ভয়াবহ অভিযান শুরু করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে কোনো সূত্র উদ্ধৃত করা হয়নি এবং কোনো বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা বর্তমান গণমাধ্যমের ওপর সেন্সরশিপের কোনো প্রক্রিয়া শুরু করেনি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তাদের নেই।

বিবৃতি অনুসারে, মন্ত্রণালয় অধ্যাপক ইউনূসকে আরও জানিয়েছে যে তারা শেখ হাসিনার শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে দিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন মিডিয়া কনটেন্ট অপসারণের জন্য তারা যথাযথ ও আইনি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সূত্র : বাসস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X