কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু, ভাই বলছেন ‘বিষপান’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে বিষ জাতীয় খাবার খেয়ে অসুস্থ হয়ে শিক্ষার্থী ঋতু কর্মকার (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন এক শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঋতু ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। তিনি আজিমপুরে একটি বাসায় ভাড়া থাকতেন। গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার আড়ানি এলাকায়। বাবার নাম নিপেন কর্মকার।

ঋতু কর্মকারের ছোট ভাই বিজয় কর্মকার জানান, শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঋতু বিষ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পাকস্থলী ওয়াশ দিয়ে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি জানান, আজিমপুরের বাসায় থেকে তিনি চাকরির চেষ্টা করছিলেন। তবে কী কারণে সে বিষ পান করেছিলেন সেটার কারণ জানতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X