কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেপ্তার

রুবেল আহমেদ। ছবি : সংগৃহীত
রুবেল আহমেদ। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। আজ ভোরে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, রুবেলের বিরুদ্ধে মামলা রয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুবেল (শেখ হাসিনার ড্রাইভারের ছেলে) গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছিলেন।

বুধবার এক পোস্টে তিনি বলেন, আত্মগোপনে থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির তৎপরতায় জড়িত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. রুবেল আহমেদকে গতকাল একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। আত্মগোপনে থেকে স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালকের ছেলে রুবেল, বিভিন্ন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছিল বলে জানা যায়। গত ১৫ জানুয়ারি ২০২৫ বহুল আলোচিত কলকাতার পার্ক হোটেলের সভায় এই রুবেল ভার্চুয়ালি যুক্ত ছিল বলে প্রকাশ পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X