রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল ঢাকা দক্ষিণ সিটির ১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম

দক্ষিণ সিটি করপোরেশন ভবন। ছবি : কালবেলা
দক্ষিণ সিটি করপোরেশন ভবন। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে করা ১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোলসমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

রায়ের বাজার সুইস গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ থেকে পরিবর্তন করে পূর্বের নাম ‘ইনার রিং সড়ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ঝাউচর প্রধান সড়ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক’, কলাবাগানের ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কলাবাগান শিশু পার্ক’, যাত্রাবাড়ীর ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ করার সুপারিশ করা হয়।

এছাড়া কামরাঙ্গীরচরের লোহারপুলের ‘মেয়র শেখ তাপস সেতু’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, শাহবাগের ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’, ধূপখোলার ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, গেন্ডারিয়ার ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরাফতগঞ্জ পার্ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X