শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ-ভারত রাজি’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ ও ভারত রাজি হয়েছে। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের পর্যায়ে পৌঁছে গেছে বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চলতি সপ্তাহের শুরুতে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সে সময় এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে এখনো কিছু টানাপোড়েন থাকলেও ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X