কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার কাউন্সিলর মির্জা আসলাম আসিফ মারা গেছেন

ঢাকার কাউন্সিলর মির্জা আসলাম আসিফ মারা গেছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর।

মির্জা আসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাচাতো ভাই। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা আসলাম অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বাদ জোহর রাজধানীর শাজাহানপুরের শহীদবাগে জানাজার পর তাকে শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মির্জা আসলামের মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সংস্থার সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, মির্জা আসলামের বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি কামনায় ও তার প্রতি সম্মান দেখিয়ে প্রচলিত প্রথা অনুযায়ী আজ দক্ষিণ সিটির নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি থাকবে। এদিকে মির্জা আসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শোকবার্তায় তিনি বলেন, প্রয়াত কাউন্সিলর মির্জা আসলাম আসিফ সবসময় জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X