কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বৃষ্টিতে ভিজল বই, কমলো দর্শনার্থী

কোনোভাবে পলিথিন দিয়ে ঢেকে বইগুলো ভেজা থেকে রক্ষার চেষ্টা। ছবি : সংগৃহীত
কোনোভাবে পলিথিন দিয়ে ঢেকে বইগুলো ভেজা থেকে রক্ষার চেষ্টা। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই কিছুটা মেঘলা ছিল। দুপুর পেরোতেই হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় ঝিরি ঝিরি বৃষ্টি। আর সন্ধ্যার পরই মুষলধারে বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বইমেলার নিমিষেই ঘটেছে ছন্দপতন। বেশিরভাগ স্টল-প্যাভিলিয়নই গুছিয়ে উঠতে না পারায় ভিজেছে বই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি শেষে বইমেলা এলাকা ঘুরে দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসায় পূর্বপ্রস্তুতির অভাবে বইমেলার বেশিরভাগ স্টলই পরিপূর্ণভাবে গুছিয়ে উঠতে পারেনি। কোনোভাবে পলিথিন দিয়ে ঢেকে বইগুলো ভেজা থেকে রক্ষার চেষ্টা করা হলেও অধিকাংশ স্টলেই ভিজেছে সামনের সারিতে থাকা কিছু বই। তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি।

বৃষ্টি নিয়ে প্রথমা প্রকাশনীর শাকিল বলেন, সামনের সারির বইগুলো ভিজেছে। যতদ্রুত সম্ভব আমরা বইগুলো সরিয়ে ফেলার এবং ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও পূর্বপ্রস্তুতি না থাকায় কিছু বই ভিজে গেছে।

অবসর প্রকাশনীর মোহাম্মাদ রাসেল বলেন, আমাদের অল্প কিছু বই ভিজেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে দিতে পেরেছি। বেশি বই ভিজেনি, তেমন ক্ষতিও হয়নি। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে তা হলো বইমেলার আজই শেষ ছুটির দিন। আজ আমাদের বিক্রির প্রত্যাশা ছিল প্রচুর, কিন্তু বৃষ্টির কারণে সেটিই সম্ভব হয়নি।

অন্যধারা প্রকাশনীর আব্দুল্লাহ বলেন, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো নিচে নামিয়ে ফেলি। দোকানের গঠনের কারণে অল্প সময়েই আমাদের কয়েকটি বই ভিজে যায়। বাতাস থাকায় বৃষ্টি ভেতরে চলে আসছিল বলে আমরা দ্রুত ঢেকে দিয়েছি।

এদিকে বইমেলা ঘুরে দেখা যায়, চলাচলের রাস্তায় পানি জমে যাওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। স্টলগুলোর সামনেও পানি জমেছে। হঠাৎ বৃষ্টিতে দর্শনার্থীর সংখ্যা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X