কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বর টার্গেট করেই নির্বাচনের তপশিল ঘোষণা : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।

তিনি বলেন, সাধারণত ৪৫ থেকে ৫৫ দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি। ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসেবে এগিয়ে যাচ্ছি।

ইসি আনোয়ারুল বলেন, রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে। নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে। ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে সেই সময়ে শিডিউল ঘোষণা করব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কারও নির্দেশনা নয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, যৌক্তিক সময়ে তপশিল। কোনো চাপ নেই, কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। সময় বলে দেবে আমরা কী করব। ভোট অ্যাজ আরলি অ্যাজ পসিবল আমরা এগিয়ে যাব। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।

এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে যেমন পৌরসভা, সিটি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কি না। একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে, যা কমিশনের নজরে এখনো আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X