কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে এবং এর মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি, তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, ‘ব্রেকিং নিউজ : ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X