স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে হামজা, নেই সামিত

হামজা চৌধুরী ও সামিত সোম। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী ও সামিত সোম। ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে প্রাথমিক স্কোয়াডে আছেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরি, কিন্তু নেই কানাডা প্রবাসী সামিত সোম।

সেপ্টেম্বর উইন্ডোতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে সামিতের ক্লাব কাভারলির দুটি ম্যাচ রয়েছে—৬ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ একই সময়ে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে। জাতীয় দলের হয়ে খেলার ডাক পেলে ক্লাব ছাড়তে বাধ্য হলেও বাফুফে এবার সেই জটিলতায় যেতে চাইছে না। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সামিতের ক্লাব ম্যাচ থাকায় তাকে প্রাথমিক তালিকায় রাখা হয়নি।‘

হামজা চৌধুরিকে দলে ভেড়াতে ইতোমধ্যে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোর নিয়মে ম্যাচের ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও, অনেক সময় মহাদেশভেদে সূচি ভিন্ন হওয়ায় ক্লাবগুলোর দরকষাকষির সুযোগ থাকে বেশি। ম্যানেজার আমের খান জানান, ‘কোচের ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে হামজা রয়েছেন, তার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।’

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বাংলাদেশের। হামজা ও সামিত দু’জনকেই সেই ম্যাচে ভরসা হিসেবে দেখা হচ্ছে। সেপ্টেম্বরের প্রীতি ম্যাচগুলোতে দু’জন থাকলে দলের বোঝাপড়া ও প্রস্তুতিতে সুবিধা হতো।

এবার ভিন্ন পথে হেঁটেছে বাফুফে—ক্যাম্প শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড প্রকাশ করা হয়নি। আজ প্রথম দিনে মাত্র পাঁচজন ফুটবলার যোগ দিয়েছেন। আবাহনীর খেলোয়াড়রা আগামীকাল এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা পরশু যোগ দেবেন। এফটিপি অনুযায়ী, আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিনায়ক জামাল ভূইয়া এখনও ক্যাম্পে যোগ দেননি; তিনি একদিন সময় চেয়েছেন ফেডারেশনের কাছে। মাত্র পাঁচজন নিয়ে অনুশীলন শুরু করায় পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনো শুরু হয়নি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তবে কঠোর অবস্থানেই আছেন—প্রথম দিন থেকেই খেলোয়াড়দের মাঠে চাইছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X