কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৬:৪৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৬:৫২ এএম
অনলাইন সংস্করণ

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ফাইল ছবি
ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আজ সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপি’র পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ আগস্ট) কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে সোমবার সকাল ৭ টা হতে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

ট্রাফিক ডাইভারশন রুট সমূহ হলো, কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কয়ার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়া রামপুরা, মৌচাক হতে আগত শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলোকে নাইটিংগেল ক্রসিং হতে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে।

অন্যদিকে শাহবাগ, মৎস্য ভবন হতে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলোকে কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারী কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে পৌঁছাতে বলা হয়েছে।

এছাড়াও সদরঘাট, কেরানীগঞ্জ হতে আগত গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলোকে ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে পৌঁছাতে বলা হয়েছে।

নগরবাসীকে উল্লেখিত সময়ে এসব এলাকা ও রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X