কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:০২ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি সানাউল্লাহ

নতুন ভোটার তালিকা
ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি : সংগৃহীত 

নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনাসভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠীর এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে।

তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন।

ভোটে কারও কর্তৃত্ব দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত।

তিনি বলেন, কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ‍নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মতো কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি।

এদিকে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, মুখের কথায় নয়, কাজেই প্রমাণ করতে চায় কমিশন।

এ ছাড়া গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আবদ্ধ ঘরে নয়, খোলা মাঠে ভোট করার পরামর্শ দিয়েছেন ইসি তাহমিদা আহমদ।

এর আগে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি বলেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন হয়ে আসছে। এবার সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X