কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গোপাল নিয়ে নগর পরিক্রমা হিন্দু সম্প্রদায়ের

রাজধানীতে গোপালকে নিয়ে নগর পরিক্রমা করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ছবি : কালবেলা
রাজধানীতে গোপালকে নিয়ে নগর পরিক্রমা করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ছবি : কালবেলা

ভগবান গোপালকে নিয়ে নগর পরিক্রমা করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার (০৭ মার্চ) সকালে রাজধানীর পুরান ঢাকার তাঁতী বাজারে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে এই নগর পরিক্রমা শুরু হয়ে শাখারী বাজার মোড় হয়ে পুনরায় মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।

হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাসা-বাড়ি থেকে গোপাল বিগ্রহ নিয়ে এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন। শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

কর্মসূচিতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তারক বড়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারক বড়াল শুক্রবার বিকেলে কালবেলাকে বলেন, প্রতি বছর ফাল্গুন মাসের যেকোনো শুক্রবারে আমরা পুরান ঢাকায় গোপাল উৎসব করে থাকি। এবারও এই উৎসব হচ্ছে। উৎসবের অংশ হিসেবে আমরা গোপাল নিয়ে নগর পরিক্রমা করেছি। মা-বোনেরা তাদের বাসা-বাড়ি থেকে দুই শতাধিক গোপাল নিয়ে এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে ভোরে জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতী ও সকালের আরতী হয়েছে। এরপর গোপাল নিয়ে নগর পরিক্রমা শেষে দুপুরে ভোগ আরতী হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আরতী ও প্রসাদ বিতরণ শেষে গোপাল নিয়ে সবাই বাড়িতে ফিরে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X