কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই আন্দোলনে হৃদয় দিয়ে কাজ করেছে মাল্টিমিডিয়া সাংবাদিকরা’

‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল আলম। ছবি : কালবেলা
‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল আলম। ছবি : কালবেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলনে আমরা দেখেছি, মাল্টিমিডিয়া সাংবাদিকদের মাথায় হেলমেট নেই। বুলেটপ্রুফ জ্যাকেট নেই তার মাঝেই তারা হৃদয় দিয়ে দারুণ কাজ করেছে। মাল্টিমিডিয়া সাংবাদিকরা হচ্ছেন অকুতোভয় সাংবাদিক।

বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা দরকার। এ বিষয়টি নিয়ে কথা বলা দরকার। আমি সরকারের সঙ্গে থেকেও আপনাদের পাশে থাকব।

এসময় জেলা উপজেলা পর্যায়ের মাল্টিমিডিয়া সাংবাদিকদের একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কাইয়ুম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ), প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নারীবিষয়ক সম্পাদক ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক আব্দুল হামিদসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের সাধারণ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X