কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসির নানা উদ্যোগ, ‘নাখোশ’ সংস্কার কমিশন প্রধান

বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত
বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তিসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটির দাবি, আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে জুন-জুলাইয়ে সব কাজ শেষ করতে হবে।

তবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কারপ্রক্রিয়ার মধ্যে এসব উদ্যোগ কাম্য নয়। কারণ এটার একটা সংস্কার প্রক্রিয়া চলছে। এটি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করা দরকার ছিল বলে মনে করি।’

বুধবার (১২ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

বদিউল আলম বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা না করে, সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা উদ্যোগ সাংঘর্ষিক।’

এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘এটি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটু অপেক্ষা করলে আমার মনে হয় ভালোই হতো।’

তবে ইসি বলছে, সরকার আভাস না দিলেও ডিসেম্বরে নির্বাচন ধরে কাজ এগিয়ে রাখছে কমিশন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এই ব্যাপারটাতে সরকার বা সংস্কার কমিশনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা মনে করি সরকারও প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনের মতো তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইসিকে স্মরণ করিয়ে দিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘বেশিদূর যাওয়ার আগে তারা (নির্বাচন কমিশন) যেন সরকারের সঙ্গে আলাপ করে। এরপর এ ব্যাপারে সরকারের মতামত নিয়ে যেন তারা অগ্রসর হয়।’

এদিকে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন রাখতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারা দেশে নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে আন্দোলনরত কর্মকর্তারা নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার এনআইডি কার্যক্রমের সমস্যা তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X