কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মিথ্যা মামলায় মিয়া নূর উদ্দিন অপু বেকসুর খালাস

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ আদালতের বিচারক রেজাউল হকের আদালত এই রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদক বাদী হয়ে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তবে দুদক ২৬ (১) ধারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর প্রতি নোটিশ জারি না করেই মামলা দায়ের করে। মূলত আসামিকে তার সম্পদের বিবরণী দুদকে দাখিল করতে বলা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার বিশেষ আদালত-১০ এ স্থানান্তরিত হয়।

একপর্যায়ে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রতারণামূলক নোটিশ জারি দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে।

তিনি বলেন, মামলার আগে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করতে হয়। কিন্তু দুদক সেটি না করেই সরাসরি আইনের লঙ্ঘন ঘটিয়ে মামলা দায়ের করেছে। একে তো মামলাটি মিথ্যা এবং হয়রানিমূলক তার ওপরে আইনের লঙ্ঘন। ফলে সার্বিক বিবেচনায় ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক রেজাউল হক আজ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ দায়েরকৃত মিথ্যা মামলায় গত ৪ মার্চ আদালত মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বেকসুর খালাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X