কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ
রোহিঙ্গাদের মানবিক সেবা

চাহিদার মাত্র ২৯ শতাংশ তহবিল, ফের সহায়তা চেয়েছে ইউএনএইচসিআর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের টেকসই মানবিক সেবা নিশ্চিতে আর্থিক সাহায্য নিশ্চিত এবং তাদের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবারও রাজনৈতিক সহায়তা চেয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ২৯ শতাংশ পাওয়া যাওয়ায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ আগস্ট) ইউএনএইচসিআর ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও গত ৬ বছরেও তাদের প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখতে পারেনি বিশ্ব সম্প্রদায়।

প্রেস বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সেবায় আর্থিক সাহায্য এবং তাদের সংকট সমাধানে রাজনৈতিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলেছে, রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিসহ প্রায় ১ দশমিক ৪৭ মিলিয়ন মানুষকে সহায়তা করতে মানবিক সংস্থাগুলো এ বছর ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন করা হয়। এরপরও ২০২৩ সালের আগস্টের মাঝামাঝি পর্যন্ত, যৌথ কর্মপরিকল্পনার (জয়েন্ট রেসপন্স প্ল্যান) জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ২৮ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে, যা একটি বৃহত্তর মানবিক সংকট রোধে সামঞ্জস্যপূর্ণ এবং পূর্বাভাসযোগ্য আর্থিক সহায়তার প্রয়োজনীয়তাকে হতাশাজনকভাবে তুলে ধরে।

আরও বলা হয়, প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃঢ় মানবিকতার পরিচয় দিয়েছে। তাই এর বিনিময়ে রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের কল্যাণে নিয়মিত আর্থিক সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং এই দায়িত্বের ভাগ নিতে হবে।

এ বছরের ডিসেম্বরে জেনেভাতে আসন্ন গ্লোবাল রিফিউজি ফোরামে রোহিঙ্গাদের সহায়তার জন্য সব অংশীদারদের ইউএনএইচসিআর আহ্বান জানিয়ে বলেছে, ছয় বছর আগে প্রায় ৭ লাখ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে। আগে পালিয়ে আসা আরও কয়েক লাখ রোহিঙ্গা রয়েছে। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের মানবিক পরিস্থিতি যখন খারাপ হচ্ছে, তখন এই দীর্ঘায়িত সংকটকে ঘিরে চ্যালেঞ্জগুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তহবিলের তীব্র স্বল্পতার কারণে মানবিক সংস্থাগুলো শুধু অতি গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী চাহিদা মেটানোর ওপর নজর দিতে বাধ্য হচ্ছে। প্রথমবারের মতো শরণার্থীদের খাদ্য সহায়তার ওপর এটি প্রভাব ফেলেছে; যার ফলস্বরূপ ক্রমবর্ধমান অপুষ্টি, শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো করুণ পরিণতির উদ্ভব ঘটছে। রোহিঙ্গা শরণার্থীরা তাদের সামর্থ্য ও প্রত্যয় দিয়ে পুরো মানবিক কর্মকাণ্ডে অপরিহার্য অবদান রাখছে। রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শরণার্থীদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের কল্যাণেও কাজ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও অন্যান্য সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরিতে সাহায্যের আবেদন জানায়। এটি শুধু তাদের প্রত্যাবাসনের জন্যই তৈরি করবে না; বরং বাংলাদেশে তাদের শরণার্থী জীবনে নিশ্চিত করবে মর্যাদা, নিরাপত্তা ও উৎপাদনশীলতা। এর মাধ্যমে তারা নিজেদের কিছু চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম হবে। কারণ, শরণার্থীরা ক্রমঃহ্রাসমান মানবিক সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকতে পারে না, আর তারা সেটা চায়ও না। এই সংকটের প্রাথমিক সমাধান মিয়ানমারে একটি মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। রোহিঙ্গা শরণার্থীরা আমাদের সব সময়ই বলে যে, নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হলেই তারা মিয়ানমারে যেতে প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি সম্ভব করার জন্য নতুন করে প্রচেষ্টা নিতে হবে। যেহেতু জাতিসংঘ টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রস্তুত রয়েছে; তাই ইউএনএইচসিআর ও এর অংশীদারদের প্রয়োজন মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরবচ্ছিন্ন, অর্থবহ ও অনুমানযোগ্য প্রবেশাধিকার, যেন সেখানে প্রত্যাবাসনে সহায়তা ও পর্যবেক্ষণ করা যায়। সবার সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ গ্রামে অথবা পছন্দের জায়গায় স্বেচ্ছা প্রত্যাবাসন, এবং সেখানে তাদের চলাফেরার স্বাধীনতা, নিবন্ধন, নাগরিকত্বের সুষ্ঠু পরিকল্পনা, পরিষেবা এবং আয়মূলক কাজের সুযোগ নিশ্চিত করা, যেন তারা নতুন করে জীবন গড়তে পারে। পাশাপাশি, বাংলাদেশে শরণার্থীরা যেন চাপে না পড়ে বা ভুল তথ্যের শিকার না হয়ে প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য তাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে যাচাই করার সুযোগ ইউএনএইচসিআর-এর থাকা সমানভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা জলোচ্ছ্বাস, বন্যা, আগুন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এটি রোহিঙ্গা শরণার্থীদের ঘনবসতিপূর্ণ শিবিরে মারাত্মক প্রভাব ফেলে।

ঘন ঘন দুর্যোগের কারণে রোহিঙ্গারা তাদের বাঁশ ও তেরপলের শেল্টার নতুন করে বানাবারও সুযোগ পায় না। ইউএনএইচসিআর-এর ক্লাইমেট একশন স্ট্র্যাটেজির লক্ষ্য হচ্ছে বিরূপ আবহাওয়া ও আগুন প্রতিরোধী উপাদান দিয়ে শরণার্থীদের শেল্টার, যেন রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণে বারবার প্রচুর ব্যয় করতে না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X