কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক প্রাণ গোপালের মেয়েকে হেনস্তার চেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তার চেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) অনিন্দিতা দত্ত নিজেই এই জিডি করেন।

অনিন্দিতা দত্ত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনার পেছনে বাবা প্রাণ গোপাল দত্তের নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনার বাসিন্দা সজল কুমার করের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অনিন্দিতা দত্ত।

জিডিতে বলা হয়, গত রোববার (১৬ মার্চ) দুপুরে সজল কুমার কর নামের এক ব্যক্তির নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী অনিন্দিতাকে তার বিভাগের নিচতলার পাশের সড়কে দাঁড় করিয়ে তাঁদের সঙ্গে যেতে বলেন, অন্যথায় গ্রেপ্তারের হুমকি দেন। এমন অবস্থায় তিনি দ্রুত নিজ বিভাগে প্রবেশ করেন। সহকর্মী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী ও আনসার সদস্যদের সহায়তায় তিনি বিভাগের চেয়ারম্যানের কক্ষে অবস্থান নেন।

সহকর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্য কর্মকর্তারা আসেন। এ সময় অনেক বহিরাগত সেখানে এসে মব সৃষ্টি করে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরিস্থিতির অবনতি ঘটলে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর কালবেলাকে বলেন, হুমকির ঘটনায় আজকে একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X