সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

জাকির খান। ছবি : সংগৃহীত
জাকির খান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বহুল আলোচিত জাকির খানের নিরাপত্তা চেয়ে থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর জেলা সদর থানায় জিডি করেন জাকির খানের মা আছিয়া বেগম। বুধবার (১৭ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।

জিডিতে উল্লখ করা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিহিংসার শিকার হয়ে অতীতে বিভিন্ন সময় জাকির খানকে মিথ্যা মামলায় জড়ানো হয়। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তার ক্ষতি করতে পারে। এমন আশঙ্কা থেকে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয় জিডিতে।

জিডির বিষয়ে জানতে জাকির খান ও তার মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল হালিম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তার ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা তার মা জিডি করেছেন।

উল্লেখ্য, ব্যবসায়ী শাব্বির আলম খন্দকার হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। ফলে তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেছিলেন। পরে গোপনে দেশে আসলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X