নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জীবনহানির শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

রমনা থানায় জিডি করেন মো. আরিফুর রহমান দোলন। ছবি : সংগৃহীত
রমনা থানায় জিডি করেন মো. আরিফুর রহমান দোলন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমস-এর সম্পাদক মো. আরিফুর রহমান দোলন। এর পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) রমনা থানায় তিনি জিডি করেন।

জিডিতে আরিফুর রহমান বলেন, তপশিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এই সিনিয়র সাংবাদিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় তার বা তার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেওয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X