শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘ফ্লাওয়ার্স বাংলাদেশ’

স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশের ঈদ আনন্দ উৎসব। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশের ঈদ আনন্দ উৎসব। ছবি : সংগৃহীত

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শতাধিক শিশুর জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসবে শিশুরা পায় নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদী ও বিভিন্ন ধরনের চকলেট।

ঈদের আনন্দ সবার জন্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করেন বলে জানান ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু।

তিনি বলেন, ‘আমাদের ছোট্ট বন্ধুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। প্রতিটি শিশুর মুখে হাসি দেখাই আমাদের মূল প্রেরণা।’

ফ্লাওয়ার্স বাংলাদেশ শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান তৈরি, মাদকবিরোধী জনসচেতনতা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ঈদ আয়োজনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজের আরও সংগঠনকে উৎসাহিত করবে।

ফ্লাওয়ার্স বাংলাদেশের এই মানবিক উদ্যোগ যেন আরও বিস্তৃত হয় এবং সমাজের প্রতিটি শিশুর জীবন আনন্দে ভরে ওঠে—এমন প্রত্যাশা সকলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X