কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে : ধর্ম উপদেষ্টা 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পুরোনো ছবি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পুরোনো ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। এই দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কোরআনের আলো দেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদের খুঁজে বের করে আনছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কোরআনের আলো সেসব প্রতিভাবান বাছাই করে আনছে। এ সব প্রতিযোগীর অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন কোরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজেট ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, ৩য় হয়েছে নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান এবং ৪র্থ হয়েছে কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।

পরে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবারের আয়োজনটি ছিল ১৭তম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X