কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উন্নয়নে নতুন দ্বার খুলেছে : প্রধানমন্ত্রী

জোহানেসবার্গে হোটেল স্যান্ডটনে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
জোহানেসবার্গে হোটেল স্যান্ডটনে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনা চীনের প্রশংসা করে বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে।

এ সময় ব্রিকসের অগ্রগতি উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের নতুন সুযোগ আনবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড মহামারির সময় চীনের অমূল্য সমর্থন, বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক দারুণ। তবে এর কারণ মূলত পারস্পরিক সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর অভ্যাস। এ সময় তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিক পূর্তিতে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে চীন নীতি সমর্থন করে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বাগত জানায়।’

বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে।

তিনি বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখাকে সমর্থন করে। এছাড়া বাংলাদেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X