কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদে সফল অবতরণ ভারতকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পুরোনো ছবি
পুরোনো ছবি

চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় জানান, এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

এর আগে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ০৬টা ০২ মিনিটে ভারতের প্রথমবারের মতো নিজেদের তৈরি চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) লাইভ সম্প্রচারে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর ভাষণে নরেন্দ্র মোদি বলেন, এই মুহূর্তের জন্য আমাদের বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে পরিশ্রম করছেন। এই বিশেষ মুহূর্তে ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান, আমৃতকালের আহ্বান। আমি ব্রিকস সম্মেলনে আফ্রিকায় অবস্থান করলেও আমার মন দেশবাসীর সঙ্গে রয়েছে।

এদিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, এ চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মূলত মানুষের চাঁদে বসবাসের জন্য পানির বিষয়ে অনুসন্ধান চালাবে এটি।

ভারতের এ চন্দ্রযান অবতরণের কয়েকদিন আগে একই মেরুতে রাশিয়ার চন্দ্রযান লুনার-২৫ অবতরণর চেষ্টা করে। তবে এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে ব্যর্থ হয়। এর পরপরই দক্ষিণ মেরুতে ইতিহাস গড়েছে ভারত। গত শনিবার (১৯ আগস্ট) লুনার-২৫ ত্রুটিতে পড়ে। চাঁদে অবতরণের মাধ্যমে দক্ষিণ মেরুর প্রথম ও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হল ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।

ভারত এর আগে চন্দ্রযান-২ নামের একটি মিশন চাঁদে পাঠিয়েছিল। তবে ২০১৯ সালের এটি ব্যর্থ এবং চাঁদের পৃষ্ঠে ধ্বংস হয়ে যায়। এরফলে চন্দ্রযান-৩-এর দিকে এখন সবার নজর ছিল। সফল অবতরণের মাধ্যমে তাদের নতুন ইতিহাস সৃষ্টি হলো।

উল্লেখ্য, চন্দ্রযান-৩ গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এটিতে বিক্রম নামের একটি ল্যন্ডার ও প্রজ্ঞান নামের একটি রোভার রয়েছে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণ করবে। এর আগে গত ৫ আগস্ট এ চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ওই সময়ে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X