কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির পরীক্ষার ফি পুনর্নির্ধারণ, টেলিটকে দিলে লাগবে ১৫ শতাংশ ভ্যাট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি সব চাকরির ক্ষেত্রে পরীক্ষার ফি অপরিবর্তীত রেখেই পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এই তালিকা অনুযায়ী পরীক্ষার ফি বাড়েনি। আগের নির্ধারিত ফি বহাল রাখা হয়েছে। তবে টেলিটকের মাধ্যমে ফি পরিশোধের হার বাড়ানো হয়েছে। এখন থেকে কোনো চাকরির প্রার্থীদের টেলিটকের মাধ্যমে ফি পরিশোধের সেবা নিতে হলে অপারেটর কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া ১০ম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। আর ১৩ থেকে ১৬তম গ্রেডের পরীক্ষা ফি ২০০ টাকা ও ১৭ থেকে ২০তম গ্রেডের ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থায় জনবল নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনলাইন আবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই ফি আদায় করা যাবে এবং এই পরিষেবার জন্য টেলিটককে সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন দিতে হবে। পাশাপাশি এই কমিশনের ওপর আরও অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।

উদাহরণ স্বরূপ- নবম গ্রেডের চাকরির প্রার্থী ফি ৬০০ টাকা। এক্ষেত্রে ১০ শতাংশ কমিশন হিসেবে আরও ৬০ টাকা এবং এই কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট ৯ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ ফি বাবদ ৬৬৯ টাকা পরিশোধ করতে হবে। আগের বছর একই পরীক্ষার্থীকে ভ্যাট বাবদ ৯ টাকা পরিশোধ করতে হয়নি। অনলাইনে আবেদন না চাওয়া হলে ব্যাংক চালানের মাধ্যমে এই ফি গ্রহণ করতে হবে। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে ফি গ্রহণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X