কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (০৭ এপ্রিল) রাতে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে অব্যাহত চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ ও অসহায় নাগরিক শহীদ হয়েছেন। কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সব নীতি পদদলিত করে ইসরাইল ও তার মিত্ররা এ গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এতে আরও বলা হয়েছে, আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে ফিলিস্তিনের শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করছি।

সে সঙ্গে, ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ সব মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানানো হয়।

ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরাইল কর্তৃক চালানো অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই-বোনদের সংগ্রামের সঙ্গে অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করেছে। সে সঙ্গে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করে নৃশংসতার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সব বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X