কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো’

ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

রোববার (১৩ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন‍্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

আজহারি আরও লেখেন, ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে আজহারি বলেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। এ সময় তিনি ‘আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই’, ‘গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই’ স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১১

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৩

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৪

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৬

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৭

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৯

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

২০
X