বাসস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলোর দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে স্যান্ডটন কনভেনশন সেন্টারে চারটি দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

চারটি দেশের রাষ্ট্র প্রধান হলেন- ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘আমরা পারস্পরিক সুবিধার জন্য আফ্রিকান দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চাই।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হোটেল রেডিশন ব্লু স্যান্ডটনে তার কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মোমেন বলেন, বৈঠকে পাঁচ বিশিষ্ট ব্যক্তি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৩০ বছর আগে বাংলাদেশের যশোরে এসেছিলেন উল্লেখ করে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ব্যক্তিগতভাবে দেখতে আবারও এই দেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট রাইসি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনারা যে ব্যাপক উন্নয়ন করেছেন তা দেখতে আমি বাংলাদেশে যেতে চাই।’

মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোজাম্বিকের কাছ থেকে বিশেষ করে ফার্মাসিউটিক্যালে আরও বড় পরিসরে বিনিয়োগ চেয়েছেন।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফ বাংলাদেশকে বিশেষকরে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্পে সহায়তা প্রদানের জন্য তার সংস্থার আগ্রহ প্রকাশ করে বলেছেন, ব্যাংকটি ইতোমধ্যে বাংলাদেশে দু’ট উন্নয়ন প্রকল্পে ৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিলমা ভানা রুসেফ বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে যতদিন আমি ব্যাংকের প্রেসিডেন্ট থাকব ততদিন বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট জোহানেসবার্গে পৌঁছেছেন শেখ হাসিনা। চারদিনের সফর শেষ করে তিনি ২৬ আগস্ট জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং ২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X