কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ। ছবি : কালবেলা
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যও ছিলেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া ঝটিকা এ বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X