শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক কর্মকাণ্ড, বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

এনবিআর সদস্য আবু সাইদ মো. মুস্তাক ও কমিশনার মো. গোলাম কবীর। ছবি : সংগৃহীত
এনবিআর সদস্য আবু সাইদ মো. মুস্তাক ও কমিশনার মো. গোলাম কবীর। ছবি : সংগৃহীত

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার (বর্তমানে সদস্য) আবু সাইদ মো. মুস্তাক ও অতিরিক্ত কমিশনার (বর্তমানে কমিশনার) মো. গোলাম কবীর।

দেশের পরিবর্তিত পরিস্থিতে তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগে তদন্তে নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বড় বড় গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রমাণ পায় সংস্থাটি।

এরইপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনবিআরের আয়কর ক্যাডারের এই ঊর্ধতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর।

দুই কর্মকর্তা এনবিআরের কর ক্যাডারের সর্বোচ্চ পদ সদস্য ও কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার আবু সাইদ মো. মুস্তাক ও মো. গোলাম কবীর মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। বড় বড় প্রতিষ্ঠানের সব ধরনের অনিয়মের সমাধান ছিল তাদের দপ্তরে। শুধু প্রতীক গ্রুপকে শত শত কোটি টাকার কর সুবিধা প্রাপ্তিতেও তারা সহায়তা করেন। যা উঠে এসেছে খোদ এনবিআরের অভ্যন্তরীণ একটি তদন্তে। এতে আয়কর বিভাগের এই দুই কর্মকর্তার প্রমাণ পাওয়া একই দিনে দুটি প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X