বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থাপনা নির্মাণে বিধিমালা না মানলে ব্যবস্থা : রাজউক চেয়ারম্যান

রাজউক সভাকক্ষে অ্যাপিলেট উপকমিটির সভায় বক্তব্য রাখেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত
রাজউক সভাকক্ষে অ্যাপিলেট উপকমিটির সভায় বক্তব্য রাখেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত

ইমারত নির্মাণ বিধিমালা না মেনে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজউক সভাকক্ষে অ্যাপিলেট উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ‘একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিধি অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। আশপাশের ভবনে ব্যত্যয় হয়েছে ভেবে নিজের ভবনেও ব্যত্যয় করা যাবে না। বরং অন্য যারা নিয়মের ব্যত্যয় করেছে তাদের তথ্য রাজউককে জানালে রাজউক দ্রুত গতিতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।’

সভায় ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী রাজউকের অথরাইজড অফিসার, ইমারত নির্মাণ কমিটি ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প অনুমোদন কমিটির আদেশের বিরুদ্ধে পেশকৃত আপত্তি নিষ্পত্তিকল্পে শুনানি অনুষ্ঠিত হয়।

সভায় মোট ২৬টি আপিলের বিপরীতে শুনানি হয়। এসময় আপিলকারীরা উপস্থিত থেকে তাদের ইমারত সম্পর্কিত রাজউকের আদেশের বিপরীতে তাদের অভিমত রাজউক চেয়ারম্যানের নিকট পেশ করেন। রাজউক চেয়ারম্যানসহ উপকমিটির সদস্যরা যাচাইবাছাই করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত জানান।

সভায় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, অতিরিক্ত প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, রাজউকের সব জোনের পরিচালক, অথোরাইজড অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১০

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১১

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১২

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৪

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৬

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৭

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৮

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৯

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

২০
X