কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন পুলিশ সুপার বদলি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রামের সিএমপি এবং খুলনা কেএমপির শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবর রহমান সেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি-পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামঞ্জের সাবেক পুলিশ সুপারদের ওএসডি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান মতিউর রহমান শেখ, পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল মাসুদুর রহমান ভুঞা, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান খন্দকার রফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে, সিআইডির ডিআইজ হারুন উর রশীদ হাযারীকে শিল্পাঞ্চল পুলিশে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে, রাজশাহী মহানগরীর উপকমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার, খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারীর পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমদকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X