বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ সপ্তাহে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত
পুলিশ সপ্তাহে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে আজ মঙ্গলবার শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৫। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক প্রদান করবেন। এবার ৬২ জন পুলিশ সদস্য পদক পাচ্ছেন। অনুষ্ঠানে পুলিশের সব ইউনিট ভার্চুয়ালি যুক্ত রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পুলিশ সপ্তাহের আয়োজন থাকছে মোট চার দিনের। তবে এবার পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না। বিগত বছরগুলোর মতো রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রধান বিচারপতির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কোনো বৈঠকও থাকছে না। অবশ্য আজ উদ্বোধনের দিন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে। তা ছাড়া আয়োজনের দ্বিতীয় দিন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের এবং তৃতীয় দিন আইজিপির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মেলন রয়েছে। আগামী শুক্রবার বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলার মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষ হবে।

সাধারণত বছরের শুরুতে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান হয়। তবে গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর বেপরোয়া গুলিবর্ষণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। এর জেরে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট জনতার প্রতিরোধের মুখে পড়েন পুলিশ সদস্যরা। এতে বিভিন্ন থানা, স্থাপনা ও গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই আন্দোলনে বিভিন্ন থানা থেকে পুলিশের মরদেহ উদ্ধার করা হয়। এমন পরিস্থিতিতে বাহিনীটির মনোবল ভেঙে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফেরাতে নানা উদ্যোগ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X