কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অপেক্ষমাণ ভিসা ইস‍্যুটির দ্রুত সমাধান করতে ইতা‌লিকে আহ্বান

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানের জন্য ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসিকে আহ্বান জানি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে সুগম করতে এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এতে আরও বলা হয়, উভয়পক্ষ নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের কল্যাণের জন্য অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন তারা।

এদিকে, বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (০৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ও প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথম কোনো এমওইউ (সমঝোতা স্মারক) সই এটা। বৈধ পথে মাইগ্রেশন বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। যারা ইতালি গমনেচ্ছু তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই লক্ষ্য আমাদের। অন্তর্বর্তী সরকার আসার পর আমরা ৬টা এমওইউ করেছি। এর প্রধান উদ্দেশ্য ইউরোপের দেশ গুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করা। অবৈধ অভিবাসন বন্ধ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X