কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী নির্যাতন প্রতিরোধে আইনি সংস্কারে উদ্যোগ গ্রহণের আশ্বাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা রোববার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন (খসড়া)” প্রস্তাবনা এবং এ সংক্রান্ত প্রচলিত আইনের বিধান পরিমার্জন ও পরিবর্ধন এবং বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার বিষয়ে সুপারিশমালা পেশ ও মতবিনিময় করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, উপপরিচালক সুস্মিতা পাইক ও ফারহানা সাঈদ, মতবিনিময়কালে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, জাতীয় পরিষদ সদস্য অ্যাড. মাকছুদা আখতার, লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি পরিচালক (ভারপ্রাপ্ত) অ্যাড. দীপ্তি সিকদার এবং কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সিনিয়র আইনজীবী অ্যাড. রাম লাল রাহা প্রমুখ।

মতবিনিময়ে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে ড. কামাল উদ্দিন আহমেদের কাছে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনাসহ সার্বিক নারী ও কন্যা নির্যাতন পরিস্থিতি, এ ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা ও শূন্যতা, প্রতিরোধমূলক ব্যবস্থা, মাহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা, উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে পৃথক আইনের প্রয়োজনীয়তা এবং বৈষম্যমূলক পারিবারিক আইনের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়।

জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ এর চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে পৃথক আইন প্রণয়ন বিষয়ে সুপারিশমালা গত বছরের ১৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

তিনি নারী-পুরুষের বৈষম্য দূরীকরণসহ নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধে আইনী সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X