কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীর স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

মহিলা পরিষদের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মহিলা পরিষদের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (২৭ মে) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে নারীর মানবাধিকার লঙ্ঘন, হেনস্তা এবং বিদ্বেষমূলক আচরণ বেড়েছে, যা নারী অগ্রযাত্রায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিবৃতিতে বিশেষভাবে উদ্বেগ জানানো হয়েছে সরকার প্রণীত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এ নারী কোটার অনুপস্থিতি এবং বেসরকারি শিক্ষক নিয়োগে (এনসিটিআরসিএ) ৩০ শতাংশ নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়ে। মহিলা পরিষদ মনে করে, এসব সিদ্ধান্ত নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা তৈরি করবে এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনটি আরও উল্লেখ করে, নারীর পোশাক, চলাফেরা, সাজসজ্জা ও মত প্রকাশকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ও গণপরিসরে তাকে হেয়প্রতিপন্ন করার প্রবণতা বেড়েছে। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়ের নারীরাও এসব হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না।

নরসিংদী সরকারি কলেজের শিক্ষক নাদিরা ইয়াসমিনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে মহিলা পরিষদ জানায়, মতপ্রকাশের কারণে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়। নিরাপত্তা না দিয়ে বরং তাকে বদলি করায় এ ঘটনার মাধ্যমে নারীর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বদলির আদেশ বাতিলের আহ্বান জানানো হয় সরকারের কাছে।

এছাড়া সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক সহিংসতাও তুলে ধরে মহিলা পরিষদ জানায়, যশোরের অভয়নগরে মাতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে আগুন, ঝিনাইদহে দুই শিল্পীর বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবৃতির শেষভাগে মহিলা পরিষদ নারী বিদ্বেষী গোষ্ঠীকে প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এবং সরকারকে নারীর মানবাধিকার ও ন্যায্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X