কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড় হতে পারে

ঝোড়ো হাওয়া। ছবি : সংগৃহীত
ঝোড়ো হাওয়া। ছবি : সংগৃহীত

দেশের সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা, চাদপুর, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, বরগুনা জেলায় সন্ধ্যা ৭ টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে, আজ আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ অবস্থায় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পরদিন শুক্রবার (০৯ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় শনিবার (১০ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১১ মে) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

পরবর্তীদিন সোমবার (১২ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১১

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১২

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৩

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৪

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৬

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৭

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৮

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৯

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

২০
X