কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির লোগো। ছবি : সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির লোগো। ছবি : সংগৃহীত

এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৭৮ গ্রাম সোনা, ২৫ কেজি ১২৫ গ্রাম রুপা, কয়েক হাজার পিস শাড়ি, থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, তৈরি পোশাক ও থান কাপড়, বিপুল কসমেটিক্স সামগ্রী, ডায়মন্ডের নাকফুল, ইমিটেশন সামগ্রী, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, সুতা/কারেন্ট জাল, মোবাইল, মোবাইল ডিসপ্লে, চশমা, ফল, ভোজ্য তেল, পিঁয়াজ, রসুন, জিরা, ফুচকা, শুটকি মাছ, চিংড়ি মাছের পোনা, কফি, চকোলেট, গবাদিপশু ও কষ্টি পাথরের মূর্তি।

উদ্ধার করা যানবাহনের তালিকায় রয়েছে ১৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৫টি পিকআপ, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি ট্রলি, ৩৬টি নৌকা, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৫০টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি গাদা বন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা।

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৬ লাখ ৬৬ হাজার ২৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৮৩৪ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন, ৮ হাজার ১৫৩ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৩৯১ বোতল বিদেশি মদ, ৮৭ লিটার বাংলা মদ, ২,০৫০ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৩০৩ কেজি গাঁজা, ১ লাখ ৬৪ হাজার ৬৬০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩১ হাজার ৩০৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৬২৯ বোতল ইস্কাফ সিরাপ, ৬ লাখ ৩৫ হাজার ১৯৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট, ৮ বোতল এলএসডি এবং ৮৮ হাজার ৭৭৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪০০ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৬৪ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X