কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর প্রতি ডিআইজি মল্লিকের কড়া হুঁশিয়ারি

ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা
ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা

সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় তাহলে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- সে সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে জড়িত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ঢাকা রেঞ্জের অধীনে সব থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের এমনটা উল্লেখ করে তিন বলেন, জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সব থানা হবে জনগণের। যে কোনো বিপদে ফার্স্ট রেসপন্ডার (ত্বরিত সাড়া দেবে)। থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি যতদিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করব- ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

যারা ভুক্তভোগী এবং অসহায়, তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদের কী রকম আইনগত সহায়তা দেওয়া যায়, সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল।

ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে।’

রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করব। এ তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X