কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০২:০২ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দালিব পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

স্ত্রী শেখ শাইরা শারমিন ও আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
স্ত্রী শেখ শাইরা শারমিন ও আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টিজি-৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ব্যারিস্টার পার্থ বলেন, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি।

এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, আমি আইনের মানুষ। আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।

এর আগে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন তা পর্যালোচনা করবে এই কমিটি। ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পরই ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ শাইরার গতি রোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন।

উল্লেখ্য, শেখ শাইরা শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১০

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১১

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১২

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৩

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৪

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৫

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৬

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৭

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৯

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

২০
X