কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বেতন-পদোন্নতি নিয়ে চিকিৎসকদের সুখবর দিল সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিকিৎসক ও সার্জনদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। বেতন বাড়ানোর প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া সাত হাজার চিকিৎসককে পদোন্নতি প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বাড়ানোর প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রয়োজনের কথা জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সে জন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা।

গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে স্বীকার করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X