কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বুধবার থেকে ফের আকাশে উড়বে নভোএয়ার

নভোএয়ার। ছবি : সংগৃহীত
নভোএয়ার। ছবি : সংগৃহীত

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার আগামী বুধবার (২১ মে) থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করবে। এজন্য টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

দেশের অন্যতম এ বেসরকারি এয়ারলাইন্সটি তাদের ফ্লাইট চালানো সাময়িক বন্ধ করে দিলে নানা আলোচনা শুরু হয়। তখন খবর ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি তাদের এয়ারক্র্যাফটসহ কোম্পানির অন্য সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। এ জন্য সম্ভাব্য বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান সংস্থাটির এয়ারক্র্যাফটগুলো নিরীক্ষা করার জন্য ফ্লাইট বন্ধ রেখেছে। পাশাপাশি নতুন বিনিয়োগকারী এবং বহরে আরও এয়ারক্র্যাফট যুক্ত করে ব্যবসার প্রসার বাড়ানোর জন্য পুরোনো এয়ারক্র্যাফটগুলো বিক্রি করা হচ্ছে বলেও তখন গুঞ্জন ছড়ায়।

তবে বৃহস্পতিবার (১৫ মে) নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। আগামী বুধবার থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীরা বৃহস্পতিবার থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারছেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি থেকে বাণিজ্যিক উড্ডয়ন শুরু করা নভোএয়ার অভ্যন্তরীণ ৬টি গন্তব্যে ফ্লাইট চালাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর গন্তব্যে দিনে একাধিক ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি। এ ছাড়া ঢাকা-কলকাতা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালালেও কয়েক বছর ধরে সেটি বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X