কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ মজহারের আহ্বান

ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত
ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত

বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, কোনো ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি। এটি দীর্ঘ লড়াইয়ের ফসল। এ ছাড়া ঝগড়া-বিবাদ না করতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারাই ৮ আগস্ট ভুল করেছেন হাসিনার সংবিধান মেনে শপথ নিয়ে। ইতিহাস না পড়ায় আপনারা তখন সেই সংবিধান বাতিল করার দাবি করেননি। রক্তের ঐক্য এখন যেকোনোভাবে টিকিয়ে রাখতে হবে।

গণঅভ্যুত্থান করা হয়েছে জনগণের ক্ষমতা কায়েম করতে, এমন মন্তব্য করে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, গণঅভ্যুত্থান একটি সামাজিক ও রুহানি শক্তি। ৫ আগস্ট বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে। আমাদের লড়াইটা পশ্চিমের বিরুদ্ধে। আমাদের পশ্চিমকে জয় করতে হবে।

তিনি বলেন, এই অঞ্চলকে যখন ঔপনিবেশিক করা হলো, তখন থেকে আমাদের ধর্ম, ইতিহাস, কালচার সম্পর্কে তাদের বয়ান বা ব্যাখ্যা হাজির করা হয়েছে। সেসব জিনিস বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ফলে এই বিশ্ববিদ্যালয়ে আমরা গোলামে পরিণত হয়েছি। কারণ ইতিহাস সম্পর্কে আমরা জানি না।

জুলাই আন্দোলন কে ঘটিয়েছে, কে মাস্টারমাইন্ড౼এসব খুব তুচ্ছ তর্ক মন্তব্য করে তিনি বলেন, কোনো ব্যক্তি এই অভ্যুত্থান ঘটায়নি। ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৪-এর অভ্যুত্থান একটি উপনিবেশবিরোধী আন্দোলন।

তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই চিন্তক ও কবি বলেন, যত দিন এই তরুণরা বুঝতে না পারবে, তত দিন তারা বোতল ছুড়ে মারবে, ঝগড়া করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১০

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১২

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৩

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৫

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৬

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৭

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৮

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৯

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

২০
X